ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বয়স ২৫ পেরোলেই নারীদের যে তিনটি টেস্ট করানো জরুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহে নানা রকম সমস্যা দেখা দেয়। অস্বাস্থ্যকর জীবনযাপন করার ফলে কম বয়সেই অনেকে শারীরিক বিভিন্ন সমস্যা ভোগেন। কারণ বয়সের সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে।

বিশেষ করে বয়স ২৫ পেরোলেই নারীদের শরীরে কিছু সমস্যার সৃষ্টি হয়। তাই বয়স ২৫ পেরোলেই নারীদের কয়েকটি মেডিকেল টেস্ট করানো জরুরি। বছরে অন্তত একবার করে হলেও তিনটি টেস্ট করাতে হবে। এই টেস্টগুলো করার মাধ্যমে জানা যাবে আপনার শরীর কতটুকু সুস্থ আছে। এছাড়াও কোনো রোগের আশঙ্কা থাকলে তাও জানতে পারবেন এই টেস্টগুলোর মাধ্যমে। চলুন তবে জেনে নেয়া যাক কোন টেস্টগুলো করাবেন-

ম্যামোগ্রাম

বর্তমানে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। এক্ষেত্রে একটি ছোট্ট মাংসপিণ্ড বা ফোলাভাব দেখা যায়। বেশিরভাগ নারীই প্রথমদিকে তা পাত্তা দেন না। এর ফলে ওই মাংসপিণ্ড বড় আকার ধারণ করে। পরবর্তীতে তা স্তন ক্যান্সারে পরিণত হয়। অনেক সময়ই স্তনের ফোলাভাবটি কিন্তু ম্যালিগন্যান্ট হয়। তাই স্তনে ব্যথা হওয়া বা কোনো মাংসপিণ্ড দেখা দেয় তাহলে দেরি না করে চিকিৎসকের সাহায্য নিন। ম্যামোগ্রাম টেস্ট করালেই এ বিষয়ে জানতে পারবেন।

চোখের চেক আপ

তথ্যপ্রযুক্তির এ যুগে সবাই স্মার্টফোন-কম্পিউটারে দীর্ঘক্ষণ চোখ রাখেন। এর ফলে ছোট-বড় অনেকেই অল্প বয়সে চোখের সমস্যায় ভুগছেন। এজন্য নিয়মিত চোখ পরীক্ষা করানো জরুরি। বিশেষ করে ২৫ বছর পার হলেই নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে।

ব্লাড সুগার টেস্ট

অনিয়মিত জীবনযাপনের কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় অনেক নারীর। বর্তমানে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই ২৫ বছর পার হলেই নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা জরুরি। এই স্বাস্থ্য পরীক্ষা করার আগে অন্তত ১২ ঘণ্টা না খেয়ে থাকতে হয়। তাই ভোরবেলা এই পরীক্ষা করালে সঠিক ফলাফল পাবেন।

যদি ৯৯ এর নিচে থাকে ব্লাড সুগারের মাত্রা তাহলে চিন্তার কারণ নেই। তবে ১০০-১১০ হলে তাকে বলা যেতে পারে প্রি-ডায়েবেটিক। আর ১১০ এর বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কতদিন অন্তর এই স্বাস্থ্য পরীক্ষাগুলো করাবেন?

আপনার বয়স, ওজন, পারিবারিক স্বাস্থ্যের ইতিহাস, শারীরিক সমস্যা ইত্যাদির উপরে নির্ভর করছে যে আপনি কতদিন অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাবেন। যদি আপনার নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে নির্দিষ্ট সময় অন্তর টেস্টগুলো করানো উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বয়স ২৫ পেরোলেই নারীদের যে তিনটি টেস্ট করানো জরুরি

আপডেট টাইম : ১২:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১