ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নেত্রকোনায় আশ্রমে মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৭৩ বার
বিজয় দাস (নেত্রকোনা): নেত্রকোনার কেন্দুয়ায় একটি আশ্রমের মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।  রোববার রাতে কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রমে এ ঘটনা ঘটেছে।

আশ্রম কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, আসছে শারদীয় দূর্গা পূজার জন্য কারিগরেরা মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা তৈরির কাজ করছিলেন। এ কারণে মন্দিরের স্থায়ী প্রতিমাগুলো বাইরে নাটমন্দিরের নিচে ত্রিপল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এ ছাড়া পুরো মন্দিরটিই প্রাচীর দিয়ে ঘেরা। গতকাল মধ্যরাতে কারিগরেরা দুর্গা প্রতিমা তৈরির কাজ শেষে চলে যান।

আজ সোমবার ভোরে স্থানীয় লোকজন মন্দিরে গিয়ে দেখেন কয়েকটি প্রতিমার আংশিক অংশ ভাঙা ও মাথার চুল এলোমেলো। পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আশ্রম পরিচালনা কমিটির সভাপতি রতন বসাক বলেন, ‘রোববার মধ্যরাত থেকে আজ ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দির প্রাঙ্গণে ঢুকে রাধাকৃষ্ণ, গৌর–নিতাই, শিবসহ অন্তত আটটি প্রতিমার আঙুলসহ আংশিক ভাঙচুর করেছে। কয়েকটি প্রতিমার মাথার চুল সরিয়ে মাটিতে ফেলে দিয়েছে। সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে আমাদের জানায়।

নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী আজ  বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।ঘটনাস্থলে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়েছে। শারদীয় দুর্গোৎসবের সময় সেখানে পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।’
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নেত্রকোনায় আশ্রমে মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৪:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১