ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিচারপতি সিনহাসহ ১১ আসামির রায় আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণার জন্য আজ ৫ অক্টোবর মঙ্গলবার দিন ধার্য রয়েছে।

সাক্ষ্যগ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য এইদিন ধার্য করে দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম।

আইনজীবীরা জানিয়েছেন, রায় প্রস্তুত হলে ঘোষণা করবেন বিচারক। নতুবা নতুন করে দিন ধার্য করে দিতে পারেন।

বিচারপতি এস কে সিনহা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এই মামলায় পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে। পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারান তিনি। কোনো মামলায় দেশের সাবেক কোনো প্রধান বিচারপতি এই প্রথম বিচারের মুখোমুখি হলেন।

বিচারপতি সিনহা ছাড়াও অপর আসামিরা হলেন- ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও সাবেক ক্রেডিট প্রধান গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ও সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুত্ফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রণজিত্ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

এর মধ্যে বিচারপতি সিনহাসহ মোট চার আসামি পলাতক রয়েছেন। ২০১৯ সালের ১০ জুলাই দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা করেন। গত বছরের ১৩ আগস্ট সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিচারপতি সিনহাসহ ১১ আসামির রায় আজ

আপডেট টাইম : ০৯:২৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১