ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: দুই আসামি ৩ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (৩ অক্টোবর) উখিয়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের হাকিম তামান্না ফারাহ এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মো. সেলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) ও শওকত উল্লাহ্ (২৩)। এই দুজনই রোহিঙ্গা নাগরিক।

এর আগে শনিবার সন্ধ্যায় আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রবিবার শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার এই তথ্য নিশ্চিত

প্রসঙ্গত, গত বুধবার ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯ টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: দুই আসামি ৩ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১