ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অপু বিশ্বাসের বিষয়ে মুখ খুললেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েক বছর আগেও ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’দিয়ে প্রথম বড় পর্দায় আসেন দুজন। পরবর্তী এক যুগে উপহার দেন বেশ কয়েকটি হিট সিনেমা। কিন্তু প্রেম, বিয়ে ও বিচ্ছেদ তাদের ক্যারিয়ারেও প্রভাব ফেলেছে। আর তাই তো গত তিন-চার বছর ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তাদের। অনেক ঝড় বয়ে যাওয়ার পর পর্দায় শাকিব-অপু জুটি ফের দেখতে পাওয়া অবিশ্বাস্য!

এরপর শাকিব জুটি বাঁধেন শবনম বুবলীর সঙ্গে। বুবলী অবশ্য শাকিবেরই আবিষ্কার। শাকিব-বুবলী জুটিও সিনেপ্রেমীদের কাছে প্রিয়। সঙ্গতকারণেই শাকিবের ব্যক্তিগত জীবনে অপুর সঙ্গে বুবলীর নামটি চলে আসে। আর এ কারণেই অনেকে মনে করেন, বেশ তিক্ত সম্পর্ক বোধহয় এই দুই নায়িকার। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুবলী নিজেই। জানালেন, অপুর সঙ্গে কোনো রেষারেষি নেই তার। এমনকি গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই তার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন বুবলী।

সোমবার এফডিসিতে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ নামের একটি ছবির শুটিং সেটে উপস্থিত হন বুবলী। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে প্রশ্ন করেন চিত্রায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার কোনো বিরোধ চলছে কি না। জবাবে বুবলী বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে। কিন্তু মানুষ মনে মনে কথা কিছু ভেবে বসে থাকে। গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই আমার। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে। একটা সময় শাকিব খানের বাইরে আমাকে পাওয়া যায় না বলেও কথা উঠত; এখন তো অনেকের সঙ্গে কাজ করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অপু বিশ্বাসের বিষয়ে মুখ খুললেন বুবলী

আপডেট টাইম : ১১:৩৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১