ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাত্র ৩০ হাজার টাকা দেনমোহরে জলকন্যার বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
  • ৫১৪ বার

মাত্র ৩০ হাজার ৫৫১ টাকা দেনমোহরে সাউথ এশিয়ান গেমসের সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়ী যশোরের মেয়ে জলকন্যা মাহফুজা আক্তার শিলার শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শাহজাহান আলী রনির সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন তিনি। যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাহফুজা আক্তার শিলার। বর রনিও একজন সাতারু। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর গ্রামের মৃত আফসার আলী ও সাজেনুর বেগমের ছেলে। তিনি ২০০৮ সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত।

বর রনি জানান, শুক্রবার বিকালে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করেন। রোববার চাঁপাইনববাবগঞ্জে নিজ বাড়িতে বউভাত অনুষ্ঠিত হবে। তিনি নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর দোয়া চান। শিলার পিতা আলী আহমদ জানান, শুক্রবার বিকাল তিনটার দিকে দুই পরিবারের উপস্থিতিতে শিলার বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়েছে। মাহফুজা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৫২টি পদক পেয়েছেন। ক্রেস্টও পেয়েছেন অনেক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন। তবে এ বছর মাহফুজার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। মাহফুজা চার ভাই-বোনের মধ্যে মেঝো। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় উপজেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হন শিলা। তারপর আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি। যশোরে তার প্রথম প্রশিক্ষক ছিলেন আব্দুল মান্নান। তার সহযোগিতায় শিলা আজ জলকন্যা হতে পেরেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মাত্র ৩০ হাজার টাকা দেনমোহরে জলকন্যার বিয়ে

আপডেট টাইম : ১১:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০১৬