ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস, ক্যান্সার ও হৃদরোগের সুরক্ষায় কালোজিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কালোজিরাকে আমরা মসলা হিসেবেই বেশি ব্যবহার করে থাকি। এটি খাবারে সুগন্ধ আনার পাশাপাশি স্বাদকে বাড়িয়ে দিতেও অনেক কার্যকরী। এ ছাড়া কালোজিরার স্বাস্থ্য উপকারিতার কথাও আমরা অনেকেই জানি। অনেক আগে থেকেই কালোজিরা তার ঔষধি গুণাগুণের জন্য পরিচিত। এমনকি এটিও বলা হয়ে থাকে যে, এতে মৃত্যু ব্যতীত সব রোগের সমাধান আছে। ডায়াবেটিস, কিডনি সমস্যা, ক্যান্সারসহ বিভিন্ন মারাত্মক রোগেও উপকারী এটি।

এ ছাড়া তারুণ্য ধরে রাখতে কালোজিরা খাওয়া দীর্ঘদিনের একটি রীতি হিসেবে চলে আসছে মধ্যপ্রাচ্যে। আর এটি আপনার শক্তি বৃদ্ধি করে কাজ ক্ষমতাও বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ। তাই আজ আপনার জন্য টিপস থাকছে কালোজিরার স্বাস্থ্য উপকারিতা নিয়ে—
 ১. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: কালোজিরা অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনাকে রাখতে পারে সুরক্ষিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতাসহ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে পারে।

৩. ক্যান্সার প্রতিরোধ করে: কালোজিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর এটি র‌্যাডিকেলকে নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে এটি ক্যান্সারের মতো রোগের বিকাশে অবদান রাখতে পারে। বেশ কিছু টেস্টটিউব গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা বিভিন্ন উপাদানগুলো অগ্ন্যাশয়, ফুসফুস, জরায়ু, প্রোস্টেট, ত্বক এবং কোলন ক্যান্সারসহ আরও বেশ কয়েকটি ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে।

৪. ক্ষতিকারক ব্যাক্টেরিয়া দূর করে: কালোজিরা আমাদের জন্য ক্ষতিকারক বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। এটি কানের সংক্রমণ থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত বেশ কিছু রোগ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া মেরে ফেলে। বেশ কিছু টেস্টটিউব গবেষণায় দেখা গেছে যে, কালোজিরাতে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি ব্যাক্টেরিয়ার কিছু প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী ভূমিকা পালন করে।

৫. প্রদাহ দূর করে: প্রদাহ দূর করতে অনেক কার্যকরী হচ্ছে কালোজিরা। দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ নিরাময়সহ এগুলোর প্রদাহ কমায় কালোজিরা। একটি টেস্ট-টিউব গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা থাইমোকুইনোন নামের সক্রিয় যৌগ অগ্ন্যাশয় ক্যান্সার কোষের প্রদাহ কমাতে সাহায্য করে।

৬. লিভারকে রক্ষা করে: লিভারের বিভিন্ন ক্ষতি ও আঘাত থেকে রক্ষায় সহায়তা করতে পারে কালোজিরা। এক গবেষণায় দেখা গেছে যে, ইঁদুরকে কালোজিরাসহ এবং কালোজিরা ছাড়া একটি বিষাক্ত রাসায়নিক দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল। পরে দেখা যায় কালোজিরা রাসায়নিকের বিষাক্ততা হ্রাস করে লিভার এবং কিডনির ক্ষতি থেকে রক্ষা করেছে।

৭. পেটের আলসার প্রতিরোধ করে: পেটের পাকস্থলীর আলসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কালোজিরা। এক প্রাণী গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা সক্রিয় উপাদানগুলো পাকস্থলীর আলসারের বিকাশ রোধ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ডায়াবেটিস, ক্যান্সার ও হৃদরোগের সুরক্ষায় কালোজিরা

আপডেট টাইম : ০২:২৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১