ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গরমে ক্লান্ত অবস্থায় ফ্রিজের পানি পান মারাত্মক ক্ষতির কারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ গরমে সবাই একপ্রকার অতিষ্ঠ। বাইরে থেকে সারাদিন শেষে বাসায় এসে সবাই ক্লান্ত হয়ে পড়েন। থাকেন তৃষ্ণার্তও। এই সময় ক্লান্তি ও তৃষ্ণা দূর করতে এক গ্লাস ঠাণ্ডা পানিই ভরসা। অধিকাংশ মানুষই এই পানীয় ফ্রিজ থেকে বের করে পান করে থাকেন। এতে সহজেই শরীর ঠাণ্ডা হয়ে যায় এবং ক্লান্তি দূর হয়।
তবে প্রশ্ন হচ্ছে, এই পানি শরীরের জন্য কতটুকু ভালো?

অনেকে বলে থাকেন গরমের মধ্যে হঠাৎ ঠাণ্ডা পানি পান করলে শরীরের ক্ষতি হয়ে থাকে। গলাব্যথা হওয়ার শঙ্কা থাকে। কেউ কেউ বলে থাকেন জ্বর আসবে। তবে এসব সবার জন্য যে প্রযোজ্য তা কিন্তু নয়।

সাম্প্রতিক সময়ের একটি গবেষণা বলছে, গরমে তাৎক্ষণিক ঠাণ্ডা পানি পানের ফলে খাবার গিলতে অসুবিধা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে গরম পানি পানের ফলে উপকার পাওয়া যায়। আবার কোনো কোনো গবেষণা বলছে, ঠাণ্ডা পানি পান না করলেও এমনটা হতে পারে। কারো কারো ক্ষেত্রে গরমের সময় দীর্ঘক্ষণ বাইরে থাকলে মাথাব্যথা, গলাব্যথার মতো সমস্যা হয়ে থাকে।

গবেষকরা দেখেছেন, গরম প্রধান দেশে ঠাণ্ডা পানি পানের ফলে শরীরের অনেক উপকার হয়। শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকে। এছাড়া যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে শরীর অনেকটাই সুস্থ থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

গরমে ক্লান্ত অবস্থায় ফ্রিজের পানি পান মারাত্মক ক্ষতির কারণ

আপডেট টাইম : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১