ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজশাহীতে তিন বন্ধু মিলে দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্মল বাতাস ও অনাবৃত রোদ্রচ্ছায়ামাখা আকাশের নিচে একটি ছোট্ট বিল। অপরূপ সৌন্দর্যে পরিবেষ্টিত অগভীর জলরাশির ওপর সম্পূর্ণ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কয়েকটি কুঠির। বলছিলাম ‘ফলিয়ার বিল জলকুঠি’ নামক একটি সদ্য নির্মিত দৃষ্টিনন্দন রেস্টেুরেন্টের কথা।

এটি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বাইপাস বাজার থেকে ৬ কিলোমিটার দূরে ফলিয়ার বিলে পানির ওপর নির্মাণ করা হয়েছে।

করোনাকাল কাজে লাগানোর প্রয়াসে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী পারভেজ মোশারফ এবং রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমাইল তালুকদার ও শিমুল পারভেজ নামের তিন বন্ধু মিলে এই ভিন্নধর্মী উদ্দ্যোগ গ্রহণ করেন। রেস্টুরেন্টটি চলতি মাসের ৩ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

ইতোমধ্যে দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্ট ঘুরতে হাজারও মানুষ ভিড় জমিয়েছিলেন বলে জানান পারভেজ মোশারফ। তিনি বলেন, ‘রাজশাহীতে এই প্রথম আমরাই প্রাকৃতিক পরিবেশে রেস্টুরেন্টের ব্যবস্থা করেছি। সবে তো শুরু, এটি নিয়ে আমাদের বৃহৎ পরিল্পনা রয়েছে।

ভোক্তা যে বিষয়গুলোতে বেশি স্বাচ্ছন্দবোধ করবে আমরা সে বিষয়গুলোতে গুরুত্ব দিবো। আমাদের এই রেস্টুরেন্ট প্রতিদিন দুপুর থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

তিনি বলেন, ‘আমাদের আশার থেকেও বেশি মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছে এখানে। আমাদের রেস্টুরেন্টটি নতুন হলেও বেচা-বিক্রি হয়েছে আশানুরূপ।

ইতোমধ্যে আমাদের এখানে ১২ জন কর্মরত রয়েছেন। আপাতত আমরা বার্গার, স্যান্ডুইস, পাস্তা, কফিসহ ফাস্টফুড আইটেমগুলো প্রদান করছি। কিছুদিনের মধ্যে আমরা ম্যানুতে রিচফুড সংযোজন করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজশাহীতে তিন বন্ধু মিলে দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট

আপডেট টাইম : ০৬:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১