ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বড় বড় দলের নেতারা বয়সে-অসুস্থতায় কাবু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের নেতারাসহ দেশের অন্যতম প্রধান দুই বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টির বেশ কয়েকজন শীর্ষ নেতা এ মুহূর্তে অসুস্থ ভুগছেন । একদিকে বয়সের ভার সহ যুক্ত হয়েছে নানা শারীরিক জটিলতা। অসুস্থ নেতাদের মধ্যে কারও অবস্থা গুরুতর ও জটিল।  কেউ বার্ধক্যজনিত সমস্যাসহ দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন। অসুস্থদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় কেউ আছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। আবার কাউকে চিকিৎসা নিতে হচ্ছে দেশের বাইরে। অসুস্থ নেতাদের নিয়ে পরিবারের পাশাপাশি দলেও রয়েছে উদ্বেগ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা-পরবর্তী নানা অসুস্থ জটিলতায় ভুগছেন। ২০১৮-তে কারাবন্দী হওয়ার আগে থেকেই শারীরিক অবস্থা বিবেচনায় রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া। কারাবন্দী হওয়ার পর কারাগারেই ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ২০২০-এর ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারাগারের পরিবর্তে বাসায় থাকার অনুমতি পান। বাসায় থাকতেই করোনায় আক্রান্ত হন। করোনা ও করোনা-পরবর্তী জটিলতার চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন, করোনার টিকাও নিয়েছেন। এরপরেও বার্ধক্যজনিত নানা সমস্যার সঙ্গে হার্ট, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এ মুহূর্তে ভারতে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন। তবে পুরোপুরি সেরে উঠতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। দেশে ফিরতে আরও সপ্তাহখানেক লাগবে বলে জানিয়েছেন তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান।

অসুস্থ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে মাঝে মাঝেই হাসপাতাল-বাড়ি করতে হচ্ছে তাঁকে। সবশেষ গত ১৪ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। ২৫ আগস্ট তাঁকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়। তবে তিনি এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি। তাঁর ছেলে সাদ এরশাদ জানান, বাসায় সেবা-শুশ্রূষার কেউ না থাকায় তাঁকে হাসপাতালে রেখেছেন চিকিৎসকেরা।

করোনায় আক্রান্ত জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর চিকিৎসা চলছে শ্যামলীর একটি হাসপাতালে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় গতকাল তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা গেছে।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, তাঁর অবস্থা ভালো না। গত ১৭ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপির এই নেতা।

এ ছাড়া আওয়ামী লীগের প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ দলের বেশ কয়েক শীর্ষ নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ নানা রোগে ভুগছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন সৈয়দা সাজেদা চৌধুরী। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর উপস্থিতিও নেই। সবশেষ ২০১৯ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাঁকে দেখা গিয়েছিল। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি বাসায় আছেন। আবুল হাসনাত আবদুল্লাহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বড় বড় দলের নেতারা বয়সে-অসুস্থতায় কাবু

আপডেট টাইম : ০৬:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১