ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিস্ফোরক মামলায় মামুনুলের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ খুলনায় বিস্ফোরকদ্রব্য মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছে আদালত। রবিবার (৫ সেপ্টম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করলে ১৮ মিনিটের শুনানি শেষে বিচারক চার্জ গঠনের দিন ধার্য করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা পৌনে ১১টায় কড়া পুলিশি নিরাপত্তায় খুলনা জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনুল হককে আদালতে হাজির করা হয়। এদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও অ্যাডভোকেট সৈয়দ তৌফিক উল্লাহ।

আদালত সূত্র ও আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মহানবী (স.)-কে অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর ডাকবাংলো মোড় ও ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়ের দিকে যাওয়ার পথে শিববাড়ী মোড়ের আগে ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর বাদী হয়ে মামুনুল হকসহ ২৬ জনের নামে মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ইত্তেফাককে বলেন, এ মামলায় ১০৭জন এজাহারনামীয় আসামিসহ হাজার হাজার আসামি রয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে মামুনুল হক মামলার ৬ নম্বর আসামি। আদালত মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিস্ফোরক মামলায় মামুনুলের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য

আপডেট টাইম : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১