ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বিএনপির গণআন্দোলনের ডাক হাস্যকর – তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান
মাহ্‌মুদ বলেছেন মির্জা ফখরুল সাহেবের কথায় তার দলের নেতাকর্মীরাই সাড়া দেয় না।
তার মুখে গণআন্দোলনের ডাক শোভা পায় না।
তিনি আজ রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত বঙ্গবন্ধু ও
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সেমিনার ও প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
বিএনপিনেতা মির্জা ফখরুলের গণঅভ্যুত্থানের ডাক সম্পর্কে প্রশ্নের জবাবে
মন্ত্রী বলেন, ফখরুল সাহেব যুবদল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী আর কিছু টোকাই
নিয়ে যে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন, তা হাস্যকর। তারা গত সাড়ে ১২ বছর ধরে এই কথা
বলে আসছেন। আসল কথা হচ্ছে, মির্জা ফখরুল সাহেবদের কথায় এখন তাদের কর্মীরাও
সাড়া দেয় না।
আওয়ামী লীগ ছদ্মবেশে বাকশাল প্রতিষ্ঠা করেছে বিএনপির এ মন্তব্যের জবাবে ড.
হাছান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত
হয়েছে এবং দেশে বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র বিদ্যমান। জাতীয় সংসদে বিএনপিসহ
বহুদলের প্রতিনিধিত্ব রয়েছে। মির্জা ফখরুল সাহেব নিজেই সকাল-বিকাল সরকারের বিরুদ্ধে
যথেচ্ছ সমালোচনা করছেন। এ থেকে প্রমাণ হয় দেশে গণতন্ত্র রয়েছে, বাকস্বাধীনতাও
রয়েছে।
এর আগে অনুষ্ঠানে বক্তব্যে সংবাদকর্মী, সংবাদপত্র এবং পাঠকসমাজের অধিকার
রক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা করে মন্ত্রী জানান,
প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ
নেয়া হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান এডভোকেট সৈয়দ রেজাউর
রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ
হাসান এবং সচিব মোঃ মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা

একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা স্বাগত বক্তা ও প্রেস কাউন্সিলে সদস্য ইকবাল
সোবহান চৌধুরী এবং নঈম নিজাম আমন্ত্রিত বক্তার বক্তব্য দেন। বাঙালির সব সাহসের
উচ্চারণ বঙ্গবন্ধু শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক
রেজা।
পদক প্রদান অনুষ্ঠানে এবছরের ১০ এপ্রিল প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ারকে
প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক (মরণোত্তর), দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে
প্রাতিষ্ঠানিক সম্মাননা, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক
সম্মাননা, গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র সাংবাদিক নিজামুল
হক বিপুল, উন্নয়ন সাংবাদিকতায় দি নিউজ টুডের সিনিয়র সাংবাদিক মাযহারুল ইসলাম
মিচেল, নারী সাংবাদিকতায় দি ডেইলি অবজারভারের বনানী মল্লিক ও ফটোসাংবাদিকতায়
বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকার মোঃ সাজ্জাদ হোসেনের হাতে পদক তুলে দেন
অতিথিবৃন্দ।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বিএনপির গণআন্দোলনের ডাক হাস্যকর – তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১