ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

আফ্রিদির সন্তান জন্ম দিতে যাচ্ছি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬
  • ৪৪৪ বার

সম্পর্কের কথা আগেও একবার দাবি করেছিলেন। এবার পাকিস্তানি টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন বলে ঘোষণা দিয়ে হইচই ফেলে দিলেন ভারতীয় মডেল আরশি খান। ‘ভূপালের জামাই আফ্রিদি। আর মাত্র ছয় মাস। তারপরই আমি আফ্রিদির সন্তানের জন্ম দিতে চলেছি’-এমনটাই দাবি এই ইন্দো-ভারতীয় সুন্দরীর। তার এমন দাবির ফলে মাঠের পাশাপাশি টি-২০ বিশ্বকাপের ঝড় উঠেছে আফ্রিদির ব্যক্তিগত জীবনেও।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আরশি খান জানিয়েছেন, তিনি তিন মাসের গর্ভবতী। একই সঙ্গে আরশি জানিয়েছে, গর্ভজাত ওই সন্তানের বাবা হচ্ছেন স্বয়ং আফ্রিদি। সাক্ষাৎকারে ভারতীয় এই মডেল এটাও কবুল করেছেন যে, বেশ কিছুদিন আগেই তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক। একই সঙ্গে জানিয়েছেন, কাজের জন্য আমরা একসঙ্গে থাকতে পারিনা ঠিকই। কিন্তু একে অপরের প্রতি ভালবাসা রয়েছে ষোলআনা। প্রমাণ আমার গর্ভে আফ্রিদির বাচ্চা।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। রয়েছে কলকাতায়। এখানে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। জিতেছে ৫৫ রানের বড় ব্যবধানে। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারতের। কলকাতায় আসার পর ভারতীয় মিডিয়াকে আফ্রিদি বলেন, ভারতের মত ভালোবাসা তিনি নিজ দেশেও পাননি। আরশির দাবি, আফ্রিদি এই কথা বলে আসলে তার দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন। এখানে উল্লেখ্য, ২০১৫ সালে টুইটারে শহিদ আফ্রিদির সঙ্গে শারিরীক সম্পর্কের দাবি করেছিলেন আরশি খান।

কয়েকদিন আগেই, পাকিস্তান যখন ভারত আসবে আসবে করছিল, তখন এক ভিডিও বার্তার মাধ্যমে আফ্রিদিকে, ‘আই লাভ ইউ’ বলেছিলেন আরশি। সে সঙ্গে পাকিস্তানি প্রেমিকের প্রতি তার বার্তা ছিল, যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গ পেতে পাকিস্তান যাচ্ছি।’ শুধু তাই নয়, আরশিকে ওই ভিডিওতে হিন্দি গানের মত গাইতে শোনা গিয়েছে, ‘আরশি বদনাম হুই, আফ্রিদি তেরে লিয়ে…।’

আরশি খানের জন্ম আফগানিস্তানে। বছর চারেক আগে ভারতের ভুপালে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে কাজের কারণে তিনি এখন মুম্বাইর বাসিন্দা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

আফ্রিদির সন্তান জন্ম দিতে যাচ্ছি

আপডেট টাইম : ০৯:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬