ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

১১ জেলার বন্যার অবনতি অব্যাহত থাকতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের ১১ জেলার চলমান বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকালে ছয়টি নদীর পানি ১৪টি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃষ্টিপাত ও নদনদীর অবস্থার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গঙ্গা-পদ্মার পানি বাড়ছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, পানি বাড়ার এই ধারা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে খোয়াই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি কমছে, এই ধারা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‘আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও ফরিদপুর- এই ১১ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।’

আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদী ভাগ্যকূল পয়েন্টে বিপৎসীমা পার হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

যমুনা নদীর পানি আরিচা, মথুরা, পোড়াবাড়ি, সিরাজগঞ্জ, কাজিপুর, সারিয়াকান্দি, বাহাদুরাবাদ, সাঘাটা, ফুলছড়িতে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্ৰহ্মপুত্রের পানি চিলমারী ও ধরলার পানি কুড়িগ্রামে বিপৎসীমা পেরিয়ে গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১১ জেলার বন্যার অবনতি অব্যাহত থাকতে পারে

আপডেট টাইম : ০৪:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১