ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভিড়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ২২৯ বার
হাওর বার্তা ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে শুনানির জন্য হাজির করা হয় পরীমণিকে। এদিন শুনানি শেষে দ্রুত হাজতখানায় নেয়ার সময় হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। দুপুর সাড়ে ১২ টার কিছু আগে এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে রিমান্ডের শুনানি শেষে তাড়াহুড়ো করে আদালতের এজলাসে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানার গেইটের সামনে ভিড়ের কারণে এমনটা ঘটে।

সিএমএম আদালতের নীচে আসলে সাংবাদিকরা পরীমণির ছবি তুলতে যান। পুলিশ তাকে তাড়াহুড়ো করে হাজতখানার দিকে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সিএমএম আদালতের হাতজথানার সামনে পড়ে যান তিনি। পরবর্তীতে নায়িকাকে দ্রুত সেখান থেকে তুলে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, ‘পরীমণি হুড়োহুড়িতে পড়ে যান। তাকে তুলে হাজতখানায় রাখা হয়েছে। তবে কোনো চোট পাননি তিনি।’

আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় পরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে রিমান্ড শুনানির জন্য গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সেখানে আনার পর তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভিড়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন পরীমণি

আপডেট টাইম : ০২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১