ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

রওশন এরশাদের অবস্থার কিছুটা উন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ এখনও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। রওশন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বুধবার জানান, তার মায়ের অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান জানান, শনিবারে হাসপাতালে যাওয়ার পর দেখা যায় রওশন এরশাদের অক্সিজেন স্যাচুরেশন কম। এরপর মেডিকেল বোর্ড গঠন করা হয়। যেখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল দুইশোর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

রওশন এরশাদের অবস্থার কিছুটা উন্নতি

আপডেট টাইম : ০২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১