ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামীতে অনেক চ্যালেঞ্জ আসছে : সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে। সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ আসছে। এগুলোকে মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট ঘৃণ্যতম সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একযোগে সারাদেশে বোমা হামলা করে সাম্প্রদায়িক গোষ্ঠীরা। যখন একযোগে সারাদেশে বোমা হামলা হয় তখন বিএনপি কেন নীরব ছিল? তারা এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই জড়িত বলে নীরব ছিল।

তিনি বলেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পরে আরো অনেকগুলো বোমা হামলার ঘটনা ঘটে। এমনকি বিচারপতিসহ কয়েকজনকে বোমা হামলা করে হত্যা করা হয়। এর পিছনে কারা ছিল? কারা সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়েছিল? তখন যারা ক্ষমতায় ছিল, তারা এই সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়েছিল। তাদের চিন্তা ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশের মানুষকে হত্যা করে, দেশের জনগণকে আগুনে পুড়িয়ে মারে তাদের কাছে রাষ্ট্র নিরাপদ নয়। তারা বারবার শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। সাম্প্রদায়িক হামলা করেছে এতে প্রমাণিত হয় যে দেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের কুশীলব।

খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জাতীর সঙ্গে তামাশা করছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া জন্মদিনের নামে জাতীর সঙ্গে তামাশা ও প্রহসন করছে বিএনপি। একটা লোকের কীভাবে ছয়টা জন্মদিনের তারিখ হয়। সাহস, সহমর্মিতা, শিষ্টাচার থাকলে জন্মদিনের নামে তামাশা বন্ধ করুন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আগামীতে অনেক চ্যালেঞ্জ আসছে : সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১