ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

১৪ দলের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে তারা : শিরীন আখতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০১৬
  • ৪১৫ বার

হাসানুল হক ইনু-সমর্থিত জাসদের নতুন কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ওদের সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে- মৌলবাদ ও জঙ্গিবাদীদের হাতকে শক্তিশালী করবে। তাদের আচরণে মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতত্বাধীন ১৪দলের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন শিরীন আখতার।

শনিবার রাতে সাধারণ সম্পাদক পদ নিয়ে দ্বন্দ্বে

ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাসদ ভেঙে যায়। শনিবার দলটির দুই পক্ষ কেন্দ্রীয় দুটি কমিটি গঠনের ঘোষণা দেয়।

একদিকে রয়েছেন হাসানুল হক ইনু ও শিরীন আখতারসহ কয়েকজন। আর অন্যদিকে রয়েছেন শরীফ নুরুল আম্বিয়া ও স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান, মঈন উদ্দীন খান বাদলসহ দলের আরেকটি অংশ।

শিরিন আকতার সাংবাদিকদের বলেন, দলের ১ হাজার ২০৫ জন কাউন্সিলরের অধিকাংশই আমাদের পক্ষে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ভোটগ্রহণও স্বচ্ছ ছিল। যারা এখন ইচ্ছে করে সরে যেতে চাচ্ছেন তাদেরও কমিটিতে রেখেছি। তাদের জন্য সব দুয়ার খোলা। চাইলেই ফিরে আসতে পারেন তারা।

এদিকে দলে ভাঙনের কারণ দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশ) কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল। দলের সভাপতি হাসানুল হক ইনুর আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার জাতীয় সংসদে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪ দলের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে তারা : শিরীন আখতার

আপডেট টাইম : ১১:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০১৬