ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাইকোর্টে ১২ বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী রোববার থেকে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ১২টি বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে নয়টি ডিভিশন বেঞ্চ ও তিনটি একক।

শুক্রবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী এসব বেঞ্চ গঠন করেন। এসব বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিচারপতি মো. আব্দুল হাফিজ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মো. সেলিম একক বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন।

এর আগে, বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া করোনার চলমান বিধিনিষেধ শিথিল হলে ১৬ আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ও আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ারও সিন্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাইকোর্টে ১২ বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ

আপডেট টাইম : ০৭:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১