ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জামিন পেলেন মাহফুজ আনাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
  • ৫৭১ বার

ডেইলি স্টার সম্পাদক মাহাফুজ আনাম মাগুরা বিচারিক আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইমতিয়াজুল ইসলামের জ্যেষ্ঠ বিচারিক আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে জামিন মঞ্জুর করেন আদালত। একইসঙ্গে মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন বিচারক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার কিছুক্ষণ আগে আদালতে হাজির হয়ে ১৮ মিনিট ধরে ম্যাজিস্ট্রেটের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন মাহাফুজ আনাম। এ সময় আসামি পক্ষে অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট মাহাবুবুল আকবর কল্লোলসহ অন্যরা এবং বাদী পক্ষে অ্যাড. রাশেদ মাহামুদ শাহীনসহ অন্যরা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্য শেষে জামিন মঞ্জুর হলে মাহাফুজ আনাম আদালত ত্যাগ করেন।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশনের অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি নামে ৫০ হাজার কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন মাহফুজ আনামের বিরুদ্ধে। ২২ ফেব্রুয়ারি বিচারক অভিযোগ আমলে নিয়ে ১৮ মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

আসামি পক্ষের আইনজীবী মাহাবুবুল আকবর কল্লোল এ প্রসঙ্গে জানান, বিচারক দুই হাজার টাকার মুচলেকায় মাহফুজ আনামের পক্ষে এ জামিন মঞ্জুর করেছেন। আগামী ১৯ মে তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জামিন পেলেন মাহফুজ আনাম

আপডেট টাইম : ১০:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬