ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা হবে: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬
  • ৫২৮ বার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন যুক্তরাষ্ট্রের ব্যাংকে রাখা রিজার্ভের টাকা ‘হ্যাকড’ করে নিয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দোষ কিছু নেই । তিনি নিউইয়র্কের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথাও জানালেন।

অর্থমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক, যারা সেখানে হ্যান্ডেল করে তাদের কোনো গোলমাল হয়েছে। যদিও তারা অস্বীকার করেছে। তারা বলেছে, তাদের কোনো দায়িত্ব নেই, এটা হতেই পারে না।’
অর্থমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি শুনেছি নিউইয়র্কের রিজার্ভ ব্যাংক এ দায় সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের কোনো অধিকারই নেই। আমরা তাদের কাছে টাকা রেখেছি।’ কী ব্যবস্থা নেবেন—জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই মামলা করব।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জেনেছি ও শুনেছি তাতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নির্দেশনা পাওয়ার আগেই লেনদেনটি সম্পন্ন হয়ে গেছে। তাই ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক কোনোভাবে তাদের দায় এড়াতে পারে না।’

এদিকে গতকাল অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, এ ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাঁকে কিছুই জানানো হয়নি। জানা গেছে, ওই বক্তব্যের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা হবে: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬