ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগ উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীর আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে সদ্য পদ হারানো ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময়ে বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক ইমরান খান বলেন, র‌্যাবের একটি টিম হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়েছে।

এর আগে বারবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে নারী বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আওয়ামী লীগ উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীর আটক

আপডেট টাইম : ১২:৪৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১