ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

উৎসবে মেতেছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬
  • ৫৭৭ বার

বাংলাদেশ,বাংলাদেশ,বাংলাদেশ! এই ধ্বনিতে প্রকম্পিত চারপাশ। স্টেডিয়াম থেকে পাড়ার মাঠ। টেলিভিশন সেটের সামনে থেকে চায়ের দোকান। সবখানেই আজ উৎসবের আমেজ।

এ যেন এক নতুন বাংলাদেশ। যে দেশে রাজনীতির মাঠে হাজারো ক্ষিপ্ততা। যে দেশে ক্ষমতায় যাবার জন্য নিরন্তর কাদা ছোঁড়া-ছুড়ি। সে দেশ আজ সেজেছে নতুন সাজে। যার উপলক্ষ একটাই বাংলাদেশ-ভারত শিরোপার লড়াই।

শিরোপার স্বপ্নে গর্জে ওঠেছে বাংলাদেশ। উল্লাসে মেতেছে ক্রিকেটবিশ্ব। এই একটি প্ল্যাটফরমে নেই কোনো দলাদলি। নেই কোনো ধস্তাধস্তি। দল -মত, ধর্ম- বর্ণ সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সবাই মেতেছে ক্রিকেট উৎসবে।

চলমান এশিয়া কাপ যে দেশের সঙ্গে শুরু করেছিল বাংলাদেশ রোববার শেষ করবে সে দেশের সঙ্গে শিরোপার লড়াই দিয়েই। থেকেই। ভারত যারা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্ম আর আত্মবিশ্বাসে বৃহস্পতির তুঙ্গে আছে। আসরে এখন পর্যন্ত একমাত্র অপ্রতিরোধ্য দলও তারাই। তাই বলে মহেন্দ্র সিং ধোনিদের সমীহ করছে না স্বাগতিক শিবির।

সবমিলিয়ে স্বপ্নের শিরোপা থেকে মাত্র এক ম্যাচ দূরে আছে বাংলাদেশ। আজ প্রতিবেশী ভারতকে হারালেই চার বছর আগের দুঃস্মৃতি ভুলতে পারবে বাংলাদেশ। ২০১২ এশিয়া কাপের জমাট বাধা কান্না মুছে টি-টোয়েন্টি ক্রিকেটে জাগরণই হবে টাইগারদের। তবে কাজটা কতটা সহজ হবে সেটি সময়ই বলে দিবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

উৎসবে মেতেছে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

আপডেট টাইম : ১০:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬