ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হার্টে ব্লক থাকলে কী করবেন, পরামর্শ দিলেন ডা. শঙ্খদ্বীপ প্রামাণিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাইপাস সার্জারির নাম শুনলেই ভয় পান অধিকাংশ সাধারণ মানুষ। কিন্তু প্রয়োজন পড়লে সুস্থ হয়ে ওঠার জন্য বাইপাস করাতেই হবে বলে জানালেন ভারতের রুবি হাসপাতালের কার্ডিয়াক সার্জেন ডা. শঙ্খদ্বীপ প্রামাণিক। এমনকি বাইপাস সার্জারির পর ১০-১৫ বছর পুরোপুরি সুস্থ থাকা সম্ভব।

ডাক্তার শঙ্খদ্বীপ প্রামাণিক জানালেন, হার্টে ব্লকেজ থাকলে বুকে ব্যথা বা অল্প পরিশ্রম করলেই হাঁপিয়ে ওঠার মত উপসর্গ দেখা যায়। এসব ক্ষেত্রে অনেকেরই বাইপাস সার্জারি করার প্রয়োজন পড়ে। সঠিক সময়ে সার্জারি করা হলে পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা রয়েছে।

সার্জারির পর কিছু সাবধানতা মেনে চলতেই হবে। এক কথায় বলতে গেলে পরিবর্তন আনতে হবে জীবনযাত্রায়। বিশেষ করে খাবারে বেশি পরিমাণে শাক-সবজি থাকতে হবে। খুব বেশি তেল-মশলা যুক্ত খাবার বা ছাকা তেলে ভাজা খাবার খাওয়া চলবে না। যাদের প্রতিদিন দুধ খাওয়ার অভ্যাস আছে তাদের ডবল টোনড বা স্কিম মিল্ক খেলে ভালো।

ভারতের এই কার্ডিয়াক সার্জন জানান, অপারেশনের পরবর্তীতে সেরে ওঠার জন্য বা পরবর্তীকালেও ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হবে নিয়ম মেনে। সেক্ষেত্রে কোনও গাফিলতি করলে রোগীরই ক্ষতি।

ধূমপান ও মদ্যপান বন্ধ করে দিতে হবে পুরোপুরি।
ওজন বাড়তে দেওয়া চলবে না খুব বেশি।
প্রতিদিন নিয়ম মেনে শরীরচর্চা, হাঁটাচলা করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হল দুশ্চিন্তা। সেটা সবার আগে কমাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হার্টে ব্লক থাকলে কী করবেন, পরামর্শ দিলেন ডা. শঙ্খদ্বীপ প্রামাণিক

আপডেট টাইম : ০৪:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১