ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্যাংক খোলা যেসব এলাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের ছুটি শুরু হলেও মঙ্গলবার তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু এলাকায় খোলা রয়েছে ব্যাংক। এর বাইরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ব্যাংকের পশুর হাট সংলগ্ন শাখায় বিশেষ ব্যবস্থায় রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে।

আর তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত । লেনদেন পরবর্তী কার্যক্রম বিকেল সাড়ে ৩টার মধ্যে শেষ করতে হবে।

ব্যাংকের যেসব শাখা খোলা রয়েছে সেগুলো হলো- ঢাকা মহানগরী, টঙ্গী, গাজীপুর, আশুলিয়া, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা।

এর আগে রোববার বাংলাদেশ ব্যাংক ঢাকায় পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে একটি সার্কুলার জা‌রি ক‌রে।

এতে মঙ্গলবার ঢাকার পশুর হাটের নিকটতম শাখা ও উপশাখা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে ঈদুল আজহার আগে তৈরি পোশাক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রফতানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা ১৭ ও ২০ জুলাই খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এসব শাখায় লেনদেন চলবে ১০টা থেকে ২টা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

ব্যাংক খোলা যেসব এলাকায়

আপডেট টাইম : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১