ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

এক পক্ষের উন্নয়নে সমাজ টিকবে না: জিনাত হুদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬
  • ৪০০ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা বলেছেন, শুধু নারী বা শুধু পুরুষ এগিয়ে গেলে সে সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারবে না। একপক্ষের উন্নয়নে সমাজ টিকবে না। উভয় পক্ষকে সমানতালে এগিয়ে যেতে হবে।

শনিবার (৫ মার্চ) ইডব্লিউএমজিএল’র কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

জিনাত হুদা বলেন, এখনো সমাজে নারীরা নানা বৈষম্যের শিকার। এগুলো আছে, থাকবে। আমি বিদেশে লেখাপড়া করেছি। সেখানেও দেখেছি পুরুষ যখন পত্রিকা পড়ছে, স্ত্রীকে তখন কফি বানাতে হচ্ছে। পত্রিকায় দেখলাম আল্ট্রাসনোগ্রাফিতে স্ত্রীর গর্ভে কন্যা সন্তান দেখে শিক্ষক স্বামী তাকে তালাক দিয়েছে। নির্যাতন করেছে। এমন অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নামে যখন নারীঘটিত অভিযোগ আসলো, তখন হিলারি ক্লিনটনকেও সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়েছে। তাকে কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে, তিনি এখন কী করবেন। এরমধ্যে দিয়েও নারী এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নারীর উন্নয়নে অন্যতম অনুপ্রেরণা মা। অনেক বাবাও মেয়েকে এগিয়ে নিতে সাহায্য করছে। আমার একটি মাত্র কন্যা সন্তান। এ নিয়ে আমি গর্বিত। ছেলে সন্তানের জন্য আমার মধ্যে কোন আকাঙ্ক্ষা নেই। অর্থাৎ, পরিবর্তন আসছে। নারীর উন্নয়নে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। পুত্র ও কন্যার মধ্যে কোন পার্থক্য নেই এই বোধ আসতে হবে।

বসুন্ধরা গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর’র প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব. মোহাম্মদ আলী শিকদার, অভিনেত্রী নার্গিস আক্তার, গাইনোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী, জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার সাথিরা জেসি প্রমুখ । অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

বিডি-প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

এক পক্ষের উন্নয়নে সমাজ টিকবে না: জিনাত হুদা

আপডেট টাইম : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬