ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বৃদ্ধ ঈদের উপহার নিতে এসে কাদের মির্জার ঘুষি খেলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারও আলোচনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার তিনি তাঁর পৌর ভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে এক বৃদ্ধকে ঘুষি মেরেছেন। ঘুষি মারার ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ৯টায় পৌর ভবনের সামনে।

 শাড়ি বদলে চাইলে বৃদ্ধকে ঘুষি দিয়ে সরিয়ে দেন কাদের মির্জামেয়র কাদের মির্জার ফেসবুক আইডি থেকে লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি সারিবদ্ধভাবে নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়, মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তাঁর বুকে ঘুষি মেরে সরিয়ে দেন।

একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায়, ওই বৃদ্ধকে উদ্দেশ করে একটি শাড়ি ছুড়ে মারেন কাদের মির্জা। ভিডিওতে আরও কয়েকজন ব্যক্তিকে অপদস্থ করতে দেখা যায়।

ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি সবার মুখে মুখে ফিরছে। এ নিয়ে বসুরহাট বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে মানুষকে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার ব্যবহৃত সেলফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বৃদ্ধ ঈদের উপহার নিতে এসে কাদের মির্জার ঘুষি খেলেন

আপডেট টাইম : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১