ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

অমলেট, পোচের তুলনায় সিদ্ধ ডিমই বেশি উপকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিম এমন একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার যা ছোট-বড় সবারই পছন্দ। অনেকেই সকালের নাস্তায় ডিম খেতে পছন্দ করেন। অনেকেই আবার সময় বাঁচাতে সহজ রান্না হিসেবে ডিমকেই বেছে নেন। এমনকি, খাদ্য রসিকরা ডিম দিয়ে নানারকম নতুন নতুন রেসিপিও তৈরি করেন।

ডিমের পোচ, অমলেট, ডিম সিদ্ধ, ডিমের তরকারি ইত্যাদি আরও অনেক উপায়েই ডিম খাওয়া যায়। তবে দেশি-বিদেশি চিকিৎসকরা বলছেন অমলেট, পোচের তুলনায় সিদ্ধ ডিমই বেশি উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক সিদ্ধ ডিম খেলে কী কী উপকার মিলবে-

কোলেস্টরাল কমাতে সাহায্য করে সিদ্ধ ডিম। ডিমকে তেলে ভাজলে, এই উপকারিতা একেবারেই চলে যায়।

হঠাৎ করে ক্লান্ত বোধ করছেন? চটজলদি খেয়ে ফেলুন সিদ্ধ ডিম। শরীরে দ্রুত এনার্জি আনতে এর থেকে ভালো আর কিছু নেই।

চিকিৎসকদের কথায় ডিমে প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। সকালের নাস্তায় একটা সিদ্ধ ডিম খেলে ৬ গ্রামের বেশি প্রোটিন পাওয়া যায়।

অনেকের ভ্রান্ত ধারণা ডিম খেলে নাকি মেদ বৃদ্ধি হয়। তবে চিকিৎসকরা বলছেন উল্টো কথা। সিদ্ধ ডিম খেলে নাকি হু হু করে মেদ ঝরে চেহারা হবে ছিপছিপে।

ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। যা কিনা শিশুদের দাঁত, হাড় শক্ত করতে সাহায্য করে। এমনকি ডাক্তাররা বলছেন, গর্ভবতী মহিলাদেরও নিয়মিত ডিম খাওয়া উচিত। তবে ডিমের এই গুণ একমাত্র পাওয়া যাবে সিদ্ধ অবস্থাতেই।

উপকারিতার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা কিন্তু সাবধান বাণীও শুনিয়েছেন। তাদের কথায়, সিদ্ধ ডিম খাওয়া শরীরের পক্ষে ভালো হলেও বেশি খাওয়া মোটেই ভালো নয়। যারা উচ্চরক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের বেশি সিদ্ধ ডিম বা ডিম না খাওয়াই ভালো। এছাড়া ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকলে, ডিম এড়িয়ে চলাই উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

অমলেট, পোচের তুলনায় সিদ্ধ ডিমই বেশি উপকারী

আপডেট টাইম : ১১:২৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১