ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

হাতেনাতে ধরা খেলেন পলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬
  • ৪৭১ বার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পলি আক্তারের এ কি কাণ্ড! এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছিলেন কয়েক নারী।

এবার এক রোগীর শিশু চুরির সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি বর্তমানে শাহবাগ থানায় আছেন।

এ ঘটনা ঘটে শুক্রবার বিকেল ৫টার দিকে।

আয়শা আক্তার নামে ১৮ মাস বয়সী শিশুটির বাবা মাসুদ দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বার্ন ইউনিটের পঞ্চম তলার ৫২৫নং ওয়ার্ডের ১৬নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। সঙ্গে থাকছেন তার স্ত্রী রেহানা বেগমও।

পলি আক্তার অনেকদিন ধরেই ওই ওয়ার্ডে গিয়ে

তাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতেন। শিশুটিকে আদর করতেন। এভাবে বেশ খাতির জমে যায়। শুক্রবার ৫টার দিকে এসে মাসুদ ও রেহানার সঙ্গে গল্প জমান পলি।

এসময় রেহানা কাজে বাইরে যান আর মাসুদ যান বাথরুমে। সেই সুযোগে বাচ্চাটি নিয়ে চম্পট দেন পলি। বাথরুম থেকে এসে যখন মাসুদ দেখেন বাচ্চা নেই তখন হইচই শুরু করেন। পাশের বেডের লোকজন বলেন, ওই মেয়েটা শিশুটিকে নিয়ে গেছে।

রেহানা চিৎকার করতে করতে নিচে নামতে থাকেন। এসময় দায়িত্বরত আনসার সদস্য মনির হোসেন পলিকে নিচতলায় শিশুসহ আটক করে পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হকের কাছে সোপর্দ করেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।

পলি আক্তার বলেন, আমি শিশুটিকে নিয়ে পালাইনি, আবার দিয়ে যেতাম।
হাসপাতালে কেন এসেছেন জানতে চাইলে তিনি বলেন, নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে আমার আত্মীয় আছে। তার নাম মোসলেম। কিন্তু খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে, সেখানে মোসলেম নামে কেউ নেই।

আটক পলির গ্রামের বাড়ি যশোরের চৌগাছার পূর্বপাড়া গ্রামে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হাতেনাতে ধরা খেলেন পলি

আপডেট টাইম : ১০:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬