ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৩০৫ বার
  • পরীক্ষিত চৌধুরীঃ
  • ‘আমি যখন কবিতা বলব বলে
  • উঠে দাঁড়াই
    শব্দেরা ভিক্ষাপাত্র নিয়ে বলে,
    আমায় কিছু অর্থ ধার দাও।’
    -মির্জা গালিব
  • গালিব,
    তোমার মনে আছে নিশ্চয়
    কয়েদখানার অন্ধ প্রকোষ্ঠে,
    যখন তুমি প্রিয় ‘ওল্ড টম’ থেকে বঞ্চিত,
    অতি উৎসাহী এক পাহারাদার প্রতিদিন
    কবিতা লিখে এনে দেখাতেন
    তোমাকে
  • তুমি বাধ্য হয়ে
    পড়তে
    আর প্রতিক্রিয়া জানাতে!
  • এটা বড্ডো বিব্রত করতো তোমাকে—
  • কারাবাসের মধ্যে একমাত্র
    ওইটিই চরম অস্বস্তিতে ফেলতো
    তোমাকে।
  • আর এখন এই
    জোছনার মদিরাপ্লাবিত
    আলোকিত কয়েদখানায়
    চন্দ্রগ্রস্ত আমি
    ভুল ব্যাকরণ আর
    স্বরলিপি নিয়ে
    ঘুণেধরা স্বপ্নবাসরে বসে
    ঘন ঘন জন্ম দিচ্ছি
    কবিতার
  • আর
    গালিবকে দেখছি
    বিচলিত হতে হতে
    বিব্রত হতে হতে
    অপ্রস্তুত হতে হতে
    শায়েরির ভবিষ্যত উদ্বিগ্নতায়
  • শীতে কুঁকড়ে মুচড়ে যাওয়া
    ছিন্নপত্র —-
  • হে গালিব,
    এ খাঁচা ভেঙে কে মুক্ত করবে
    তোমাকে?
  • (লকডাউনের ২য় দিন,)
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

আপডেট টাইম : ০৬:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • পরীক্ষিত চৌধুরীঃ
  • ‘আমি যখন কবিতা বলব বলে
  • উঠে দাঁড়াই
    শব্দেরা ভিক্ষাপাত্র নিয়ে বলে,
    আমায় কিছু অর্থ ধার দাও।’
    -মির্জা গালিব
  • গালিব,
    তোমার মনে আছে নিশ্চয়
    কয়েদখানার অন্ধ প্রকোষ্ঠে,
    যখন তুমি প্রিয় ‘ওল্ড টম’ থেকে বঞ্চিত,
    অতি উৎসাহী এক পাহারাদার প্রতিদিন
    কবিতা লিখে এনে দেখাতেন
    তোমাকে
  • তুমি বাধ্য হয়ে
    পড়তে
    আর প্রতিক্রিয়া জানাতে!
  • এটা বড্ডো বিব্রত করতো তোমাকে—
  • কারাবাসের মধ্যে একমাত্র
    ওইটিই চরম অস্বস্তিতে ফেলতো
    তোমাকে।
  • আর এখন এই
    জোছনার মদিরাপ্লাবিত
    আলোকিত কয়েদখানায়
    চন্দ্রগ্রস্ত আমি
    ভুল ব্যাকরণ আর
    স্বরলিপি নিয়ে
    ঘুণেধরা স্বপ্নবাসরে বসে
    ঘন ঘন জন্ম দিচ্ছি
    কবিতার
  • আর
    গালিবকে দেখছি
    বিচলিত হতে হতে
    বিব্রত হতে হতে
    অপ্রস্তুত হতে হতে
    শায়েরির ভবিষ্যত উদ্বিগ্নতায়
  • শীতে কুঁকড়ে মুচড়ে যাওয়া
    ছিন্নপত্র —-
  • হে গালিব,
    এ খাঁচা ভেঙে কে মুক্ত করবে
    তোমাকে?
  • (লকডাউনের ২য় দিন,)