ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

যে ৬টি খাবার ঘুমোতে সাহায্য করবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬
  • ৪২৬ বার

রাতে বিছানায় শুয়েও শান্তিু নেই। শুধু এপাশ-ওপাশ করেন? প্রতিদিনের এই যন্ত্রণা আপনাকে বেশ ভালই চিন্তায় ফেলেছে। অনেক চিকিৎসককে দেখিয়েছেন। তাদের পরামর্শ মতো চলারও চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এদিক ওদিক না হাতড়ে, হাত বাড়ান ঘরোয়া উপায়। আপন করুন ছ’টি খাবারকে, তাহলেই আর ঘুম আপনাকে টা টা বাই বাই করে পালাবে না। দেখে নিন কী কী খাবার খাবেন—

গরম দুধ : দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামে অ্যামাইনো অ্যাসিড যা সেরটোনিন হরমোন নিঃসারণে সাহায্য করে। সেরটোনিন মস্তিষ্ককে শীতল রাখে। তাই ঘুমের ক্ষেত্রে গরম দুধ খুবই উপকারী।

চেরি : চেরিতে থাকে প্রচুর পরিমাণে মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসারিত হয়। এই হরমোন আপনার ঘুমের সার্কেলকে ঠিক রাখে। তাই ঘুমোতে চাইলে খান চেরি।

কলা : কলাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা পেশিকে শিথিল করতে সাহায্য করে। এই সব উপাদানই ঘুমে সাহায্য করে।

তিসি দানা : তিসিতে আছে প্রচুর পরিমাণে ওমেগা-থ্রি অ্যাসিড, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা মাংসপেশিকে শিথিল করে। অস্থিরতা এবং অবসাদ কমিয়ে দিয়ে ঘুমে সাহায্য করে।

কাঠবাদাম : কাঠাবাদামে আছে ম্যাগনেসিয়াম যা ঘুমে সাহায্য করে। ঘুমের সময় রক্তচাপ ঠিক রাখে। কাঠবাদামে আছে প্লেজার হরমোন ট্রিপ্টোফ্যান।

মধু : ঘুমের জন্য খুবই উপকারী মধু। মস্তিষ্ককে শিথিল রাখে মধু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

যে ৬টি খাবার ঘুমোতে সাহায্য করবে

আপডেট টাইম : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬