ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

দুই মণ আম বিক্রি করলে এক কেজি খাসির মাংস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শিবগঞ্জে এক কেজি মাংস কিনতে বিক্রি করতে হচ্ছে প্রায় দুই মণ আম! সরেজমিনে মাংসের বাজার ঘুরে কসাই ও ক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গরুর এক কেজি মাংসের দাম ৬০০ টাকা, খাসির এক কেজি মাংসের দাম ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গের বৃহত্তম কানসাট আমবাজারে বিক্রেতা ও ক্রেতারা জানিয়েছেন, ফজলি আমের দাম মাত্র ৪০০ টাকা মণ।

কানসাটের আমবিক্রেতা শেরপুর ভাণ্ডারের লাল্টু জানান, নিজ বাগানের এক ভ্যানে চার মণ ফজলি আম নিয়ে সকালে এসেছি। বেলা ৩টা পর্যন্ত আম বিক্রি করতে পারিনি। দাম চেয়েছি ৫৫০ টাকা মণ। ক্রেতা বলছে ৪০০ টাকা মণ।

নি আরও জানান, চার মণ আমের পাকা ওজন দিতে গিয়ে দিতে হচ্ছে পাঁচ মণ আট কেজি আম। অর্থাৎ, ৫২ কেজিতে মণ। তারপর আবার মহরিল (হিসাবকর্মী) নিচ্ছেন মণপ্রতি একটি, কয়েলি বাবদ নিচ্ছে মণপ্রতি একটি, আবার শ্রমিকেরা নিচ্ছে ভ্যানপ্রতি প্রায় দুই কেজি করে। সব মিলিয়ে চার মণ আমের পাকা ওজনে দিতে হচ্ছে পাঁচ মণ ১২ কেজি।

আম বিক্রেতা জেম আক্ষেপ করে বলেন, ‘হায় রে আম। যার দাম এতই কম যে বাজারে ফজলি আম দুই মণ বিক্রি করে বড়জোর এক কেজি খাসির মাংস কেনা যায়।’ শুধু জেম নন, জেলার হাজার হাজার আমচাষি ও ব্যবসায়ীদের একই অবস্থা। কানসাট বাজার এলাকার প্রায় ৭৫ বছরের জনৈক মুরব্বি বলেন, ‘আমার জীবনে আমের এত বেহাল দশা কোনো দিন দেখিনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুই মণ আম বিক্রি করলে এক কেজি খাসির মাংস

আপডেট টাইম : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১