ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৩২৩ বার
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও  দুইজন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান।
নিহত আনোয়ার হোসেন (২৫) উপজেলার রনাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।তিনি ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে এমএ পড়তেন।
আহতরা হলেন- আনোয়ারের বাবা মকবুল হোসেন (৫৫) ও চাচাত ভাই মনির হোসেন (২২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়ইউন্দ বাজারে এক ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে আনোয়ারের সঙ্গে একই গ্রামের সোহেল মিয়ার (২২) বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে সোহেল ও তার বাবা মরম আলীসহ তাদের আরও লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আনোয়ারের উপর হামলা চালায়।খবর পেয়ে আনোয়ারের বাবা ও চাচাত ভাই ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালায়।
“এ সময় ছুরিকাঘাতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।”
বাকি দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আপডেট টাইম : ০৮:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১