ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি সাথী, সম্পাদক সুইটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ যুব মহিলা লীগের কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য শায়লা পারভীন সাথী কে সভাপতি এবং তাসলিমা সুইটি কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২১ জুন) বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার এই কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটি অনুমোদন দেওয়ার পর এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার জানান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের দিকনির্দেশনায় এবং কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর সার্বিক সহযোগিতায় যুব মহিলা লীগের দায়িত্বপ্রাপ্ত নেত্রীদের উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হলো।
ঘোষিত কমিটিতে অন্যদের মধ্যে দিলরুবা জাহান স্বপ্নাকে সিনিয়র সহ-সভাপতি, নার্গিস নাজমুল কে সহ-সভাপতি, তানজিনা আক্তার কে সিনিয়র যুগ্ম সম্পাদক এবং চায়না আক্তার ও নাছরীন আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের নবগঠিত কমিটির সভাপতি শায়লা পারভীন সাথী কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ. এ. মাজহারুল হকের কন্যা এবং কিশোরগঞ্জ জেলার জনপ্রিয় তরুণ চেয়ারম্যান, দক্ষ সংগঠক, গণমানুষের আপনজন ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মোস্তুফা ফারুক নাদিমের সহধর্মিণী।

এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত সদস্য।

এর আগে গত ১২ মার্চ কমিটি গঠন ছাড়াই কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের সম্মেলন শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হকের সভাপতিত্বে সম্মেলনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জাকিয়া পারভিন খানম মনি প্রধান বক্তা এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম শীলা বিশেষ বক্তা ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি সাথী, সম্পাদক সুইটি

আপডেট টাইম : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১