ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শুদ্ধাচার পুরস্কার পেলেন পাকুন্দিয়ার দুই কৃষি কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই কৃষি কর্মকর্তা। তারা হলেন, পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ।

২০২০-২১ অর্থবছরে জেলার ১৩টি উপজেলা কার্যালয়ের প্রধানদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন এবং ৪র্থ হতে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, কিশোরগঞ্জ এর ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ প্রকাশিত হয়।
সোমবার (২১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। এতে কর্মকর্তাদের মধ্যে কাজের গতি বাড়ে, দায়িত্ব পালনে সচেষ্ট হন।

খামারবাড়ী কিশোরগঞ্জ থেকে চলতি অর্থবছরে জেলার দুইজন কর্মকর্তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এর মধ্যে উপজেলা পর্যায়ের প্রধানদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার ও চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে এ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।

শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ বলেন, কাজের স্বীকৃতি সবাই আশা করে। এ পুরস্কার আমাকে আমার কাজের প্রতি আরও বেশি উৎসাহী করে তুলবে।

আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শুদ্ধাচার পুরস্কার পেলেন পাকুন্দিয়ার দুই কৃষি কর্মকর্তা

আপডেট টাইম : ০৮:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১