ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

এরশাদকে পাল্টা জবাব দিলেন পানি সম্পদমন্ত্রী আনিসুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
  • ৪৩৫ বার

ওয়ান ইলেভেনের ‘সবচেয়ে বড় খলনায়ক’ দাবি করে দেয়া জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্যের জবাব দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের নির্দেশই ওয়ান ইলেভেনের সময় তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন বলে দাবি করেছেন।

মঙ্গলবার

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমার নেতৃত্ব কোনো প্যাকেট বন্দী জাতীয় পার্টি হচ্ছে না। সব কিছু গঠনতন্ত্র মোতাবেক হবে। জাতীয় পার্টিতে এখনো যে বিশৃঙ্খলা আছে তা চাইলে এরশাদ সাহেব ঠিক করতে পারেন।

প্রসঙ্গত, সম্প্রতি শেরপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান হসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়া দলের শীর্ষ পদ হারাননি। কিন্তু আমি হারিয়েছিলাম। আমাকে দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন। তাহলে তিনি কি খলনায়ক নন? তিনি সবচেয়ে বড় খলনায়ক। তারও বিচার হওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

এরশাদকে পাল্টা জবাব দিলেন পানি সম্পদমন্ত্রী আনিসুল

আপডেট টাইম : ০৯:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০১৬