ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

বৃক্ষমানবকে হাসপাতালে থাকতে হবে দেড় বছর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৪০ বার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বৃক্ষমানব নামে পরিচিত বিরল রোগে আক্রান্ত আবুল বাজানদারকে চিকিৎসার জন্য আগামী দেড় বছর পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে।

আগামী দুই সপ্তাহের মধ্যে তার বাম হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকরা।

আবুল বাজানদারের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সভা শেষে সোমবার এসব কথা জানানো হয়।

মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা. সাজ্জাদ খন্দকার গণমাধ্যমকে জানান, আবুল বাজানদারের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। তার ডান হাতে এরই মধ্যে দু’দফায় অস্ত্রোপচার করা হয়েছে।

ড. সাজ্জাদ

খন্দকার জানান, প্রথমে তারা ভেবেছিলেন ডান হাতের অস্ত্রোপচার পুরোপুরি শেষ করার পর আরেকটি হাতে অস্ত্রোপচার করা হবে।
কিন্তু এখন তারা ভাবছেন যে, ডান হাতের ক্ষত শুকিয়ে আসতে খানিকটা সময় লাগবে। এজন্য এরই মধ্যে আরেকটি হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা মনে করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাম হাতে অস্ত্রোপচারের জন্য শারীরিকভাবে স্থিতিশীল আছেন আবুল বাজানদার।

ডা. সাজ্জাদ খন্দকার জানান, এখনো পর্যন্ত তারা যেসব পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন সেখানে আবুল বাজানদারের হাতে ক্যান্সারের কোওেনা অস্তিত্ব পাওয়া য়ায়নি।

এছাড়া তার শরীর থেকে নেয়া কিছু নমুনা পরীক্ষা-নিরীক্ষা জন্য বিদেশে পাঠানো হয়েছে। সেগুলোর প্রতিবেদন আসতে আরো দুই মাসের মতো সময় লাগতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

চিকিৎসক ডা. সাজ্জাদ খন্দকার জানান, আবুল বাজানদারের চিকিৎসা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এজন্য তাকে ধারাবাহিক অস্ত্রোপচার করতে হবে।
আবুল বাজানদার নামের ২৫ বছরের এই যুবক গত প্রায় এক দশক ধরে এ রোগে ভুগছেন।

এর ফলে তার দুই হাত এবং পায়ের কিছু অংশ বিকৃত হয়ে অনেকটা গাছের শেকড়ের মতো রূপ নিয়েছে।

গত ৩০ জানুয়ারি আবুল বাজানদারকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আনা হয়। এখানেই তার চিকিৎসা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বৃক্ষমানবকে হাসপাতালে থাকতে হবে দেড় বছর

আপডেট টাইম : ০৯:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬