ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জুতা ব্যাগ কিনবে টাকা পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রাথমিকের শিক্ষার্থীদের ২০২০-২১ অর্থবছরে ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির টাকা ও কিট এলাউন্স বাবদ ১ হাজার টাকা দেওয়া হবে। কিট এলাউন্স দ্বারা ছাত্র-ছাত্রীরা জামা জুতা ব্যাগ কিনবে। আগামী ৯ মে থেকে শুরু হবে এর জন্য তথ্য অন্তর্ভুক্তি। বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধান শিক্ষকরা ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদে পিইএসপি পোর্টালে ২৫ মে পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন। আর অচিরেই সুবিধাভোগী অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে চলতি অর্থবছরের ১ম ও ২য় কিস্তির টাকা বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প।

বুধবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়েছে, ২০২০-২০২১ অর্থবছরের ৩য় ও ৪র্থ কিস্তির উপবৃত্তির টাকা যথাসময়ে বিতরণের জন্য উপবৃত্তি প্রকল্পভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আগামী ৯ মে থেকে ২৫ মে পর্যন্ত পিইএসপি পোর্টালে প্রয়োজনীয় তথ্য (কিট এলাউন্সের কিস্তিভিত্তিক চাহিদা এন্ট্রি করণে বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করা হলো। নগদ কর্তৃপক্ষ আগামী ৯ মের আগেই পিইএসপি পোর্টাল উন্মুক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

করোনার মধ্যে প্রাথমিকের উপবৃত্তি বিতরণের এই প্রকল্প বন্ধ ছিল প্রায় এক বছর। পরে গত ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চুক্তির তিন মাসের মধ্যে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ও তাদের মায়ের তথ্যসহ ডাটাবেজ তৈরি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জুতা ব্যাগ কিনবে টাকা পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৬:১৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১