ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৯৯ বার

*চলচ্চিত্রেই কী নিয়মিত হচ্ছেন?

**আসলে শুরু থেকেই ভালো কাজের প্রতি আমার আগ্রহ বেশি ছিল। আর এ ইচ্ছে নিয়েই শোবিজে পা রেখেছিলাম। সে লক্ষ্য নিয়ে এখনও এগিয়ে যাচ্ছি। আমি আসলে অভিনয়ে নিয়মিত হতে চাই। সেটা সিনেমা কিংবা নাটক যাই হোক না কেন। দর্শকরা আমাকে যে মাধ্যমে গ্রহণ করবেন সেখানেই আমাকে বেশি দেখা যাবে।

*সদ্য মুক্তিপ্রাপ্ত সুইটহার্ট ছবি থেকে কেমন সাড়া পেলেন?

**ছবিটি নিয়ে আগে থেকেই আমাদের অনেক প্রত্যাশা ছিল। বেশ ভালো একটি রোমান্টিক গল্পের সিনেমা এটি। রাজধানীর যে কয়টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হয়েছে তার সবগুলোতেই দর্শকদের উপস্থিতি সন্তোষজনক ছিল বলে আমাকে জানানো হয়েছে। এছাড়া অনেকে ফোনে ছবিটিতে আমার অভিনয়ের প্রশংসা করেছে। বলতে পারেন এতে আমার কাজে দর্শকরা বেশ সন্তুষ্ট।

*তরুণ প্রজন্মের দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন বলে আপনি মনে করেন?

**ছবিটির পুরো টিমই যার যার অবস্থান থেকে ভালো কিছু দেয়ার চেষ্টা করেছে। সে জায়গা থেকে আমিও ভালো কিছু দেয়ার চেষ্টা করছি। এখন একমাত্র দর্শকরা বলতে পারবেন আমি কতটা তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি। তবে আমার বিশ্বাস যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছে তাদের সবার কাছে ভালো লেগেছে।

*এ ছবিতে রিয়াজের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?

**ব্যক্তিগতভাবে রিয়াজ ভাই একজন অমায়িক মানুষ। তার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই কাজ করে আলাদা আনন্দ পান। বিশেষ করে শুটিংস্পটে আর্টিস্টদের মন খারাপ বলতে কিছু থাকে না। কাজের ক্ষেত্রেও সহশিল্পীদের বেশ সাহায্য করে থাকেন। যেকোনো মানুষের মন খারাপ থাকলে রিয়াজ ভাইয়ের সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারিন্টি দিতে পারি।

*এ মুহূর্তে কোন কোন ছবি নিয়ে ব্যস্ত আছেন?

**তারেক সিকদারের পরিচালনায় ‘দাগ’ ছবির শুটিং শুরু করছি। এতে আমাকে একজন চিত্রশিল্পীর চরিত্রে দেখতে পাবেন দর্শক। এছাড়াও যৌথ প্রযোজনার নতুন একটি ছবিতে সোহমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। তবে ছবিটির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। এছাড়া কয়েকটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন

আপডেট টাইম : ১১:৩৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬