ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাকালুকি হাওরে চলছে বোরো ধান কাটার, প্রতি হেক্টরে উৎপাদন ৬.৪৯ টন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হাকালুকি হাওড়ে প্রতি হেক্টরে কী পরিমাণ ধান হবে তা যাচাইয়ের জন্য বোরো ধানের নমুনা শস্য কাটা হয়েছে।

গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পালের মুড়া এলাকায় বোরো ধানের নমুনা শস্য কেটে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। তার সঙ্গে ছিলেন কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন।

সেসময় স্থানীয় চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকরাও উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে বোরো ধান কাটার উদ্বোধনকৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেছেন, ‘আমরা প্রথমে নমুনা ধান কেটেছি। এর নাম ব্রি-৮৫। কাঁচা অবস্থায় এর আর্দ্রতা ২৩ শতাংশ। শুকানো অবস্থায় আর্দ্রতা হবে ১৪ শতাংশ। প্রতি হেক্টরে কাঁচা ধানের ওজন ৭ দশমিক ২৫ টন। শুকনো ধানের ওজন হবে ৬ দশমিক ৪৯ টন। আর সেখান থেকে চাল হবে ৪ দশমিক ২৮ টন।’

করোনা আতঙ্ক: হাওরাঞ্চলে বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় কৃষক -

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী  বলেন, ‘বোরো ধানের নমুনা শস্য কাটার মধ্যে দিয়ে উপজেলায় বোরো ধান কাটা শুরু হলো। এই উপজেলায় স্বল্প পরিমাণে বোরো ধানের চাষ হয়। এ বছর কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উন্নতজাতের ধান চাষে আগ্রহী করায়, আবহাওয়া অনুকূলে থাকায় ও ধানের পোকার আক্রমণ কম হওয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।’আগামীতে এই উপজেলায় বোরো ধানের চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি।

উদ্বোধনের সময় তিনি বলেন, ‘হাকালুকি হাওড়ে কৃষকদের যে কোনো সমস্যা, এমনকি শ্রমিক সংকট হলেও যেন আমাদের জানানো হয়। আমরা সম্মিলিতভাবে সংকট সমাদান করবো।’সংবাদ (অনলাইন)পালের মুড়া এলাকার কৃষক সাদ্দাম মিয়া বলেন, ‘চলতি মৌসুমে উন্নতজাতের ধান চাষ করায় ও আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ২১ থেকে ২৩ মন হারে ধানের ফলন হয়েছে।’

‘উৎপাদিত ধানের ন্যায্য দাম পাওয়া গেলে আগামীতে আরও বেশি পরিমাণে বোরো ধানের চাষ করবো,’ যোগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

হাকালুকি হাওরে চলছে বোরো ধান কাটার, প্রতি হেক্টরে উৎপাদন ৬.৪৯ টন

আপডেট টাইম : ০২:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১