ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এসএসসির ফল শনিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
  • ৫০৯ বার

এসএসসি (মাধ্যমিক) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী শনিবার (৩০ মে) প্রকাশিত হবে। এদিন প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী ফল হাতে পাবে।

শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে ফলের অনুলিপি হস্তান্তর করবেন।

বৃহস্পতিবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেয়ার পর সচিবালয়ে বেলা একটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

এছাড়া প্রধানমন্ত্রী কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন বলেও জানান তিনি।

বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।

গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমামনের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি জোটের হরতালের কারণে একটি পরীক্ষাও নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়নি।

৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে হরতালে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এসব পরীক্ষা পরবর্তীতে শুক্র ও শনিবার নেওয়া হয়। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও সর্বশেষ গত ৩ এপ্রিল একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া হরতালে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করা হয়।

বিগত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে সরকার। আগামী ৩ জুন পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিন পূর্ণ হবে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এসএসসির ফল শনিবার

আপডেট টাইম : ০৬:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫