ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শিশুদের প্রতিদিন কেন ডিম খেতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ সবচেয়ে পুষ্টিকর খাবারগুলির মধ্যে ডিম একটি সে বিষয়ে কোন সন্দেহ নেই। সারাদিনে কাজের শক্তি যোগাতে হোক, রোগবালাই দূর করতে হোক বা ক্লান্তি মিটাতে ডিমের জুড়ি মেলা ভার। চিকিৎসকরা সবসময় ডিম খাওয়ার পরামর্শ দিয়ে আসছেন। নানা ধরনের ভিটামিন তো বটেই, অ্যান্টিঅক্সিডেন্টে ডিম ভরপুর। তবে নানা কারণে বড়দের তুলনায় শিশুদের ডিম খাওয়া বেশি জরুরী। এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা।

ডিমের বেশ কিছু উপাদান শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত হওয়া এক গবেষণাপত্রে দেখানো হয়েছে, ৯ মাস বয়স থেকে যে সমস্ত শিশুদের প্রতি দিন ডিম খাওয়ানো হয়, তাদের মস্তিষ্কের গঠন অন্য শিশুদের তুলনায় ভাল হয়।

এই সমীক্ষাটির জন্য ১৬৩ জন শিশুকে বেছে নেওয়া হয়। তাদের বয়স ৭ থেকে ৯ মাসের মধ্যে। এর পরে তাদের দু’দলে ভাগ করে একদলকে টানা ৭ মাস রোজ ডিম খাওয়ানো হয়। অন্য দলের শিশুদের এই ৭ মাস একটিও ডিম খাওয়ানো হয়নি। দেখা গিয়েছে, প্রথম দলের শিশুদের মস্তিষ্কের বিকাশ তুলনামূলক ভাবে অনেকটাই বেশি হয়েছে।

এর আগে পর্যন্ত শিশুদের ১ বছর বয়স হওয়ার পরেই ডিম খাওয়ানোর পরামর্শ দিতেন চিকিৎসকেরা। ডিমের কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে ভেবেই ১ বছর পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হত। কিন্তু এই গবেষণায় দাবি করা হচ্ছে, তার আগেই শিশুদের ডিম দেওয়া উচিত। তা হলে তাদের মস্তিষ্কের বিকাশ তুলনায় তাড়াতাড়ি হবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে দাবি করা হয়েছে এই গবেষণাপত্রে।

সূত্র: আনন্দবাজার 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শিশুদের প্রতিদিন কেন ডিম খেতে হবে

আপডেট টাইম : ১০:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১