ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জিকার প্রাদুর্ভাব ঠেকাতে কিউবায় সেনা মোতায়েন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩০৫ বার

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো মশা নিধন এবং দেশকে জিকা ভাইরাস থেকে রক্ষায় সেনা ও পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

সোমবার এক ঘোষণায় তিনি দেশজুড়ে মশা নিধন অভিযানের জন্যে ৯ হাজার ২শ নিরাপত্তা সদস্য মোতায়েনের কথা বলেন। এর মধ্যে নয় হাজার সৈন্য ও ২শ জাতীয় পুলিশ।

কিউবায় এখনও মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ২৮টি দেশে জিকা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কেবল ব্রাজিলেই সনাক্ত হয়েছে ১৫ লাখ জিকা ভাইরাসের রোগী।

ক্যাস্ত্রোর উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এ প্রেক্ষাপটে সকল নাগরিকের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা ও ভাইরাসটি মোকাবেলায় পদক্ষেপ নেয়া প্রয়োজন।

জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারী অপরিপক্ক শিশুর জন্ম দিয়ে থাকে। ফলে এ অঞ্চলের দেশগুলো মশা নিধনে ব্যাপক অভিযান শুরু করেছে। কেবল জিকা নয় এ মশার কারণে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগও হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, জিকার কারণে মাইক্রোসেফালি হওয়ার জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে। এটি হলো অস্বাভাবিক ছোট মাথা ও অপরিপক্ক ব্রেইন নিয়ে শিশুর জন্ম হওয়া।
এদিকে জিকা ভাইরাসের এ পর্যন্ত কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, জিকা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত হতে পারে ৪০ লাখ লোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জিকার প্রাদুর্ভাব ঠেকাতে কিউবায় সেনা মোতায়েন

আপডেট টাইম : ১২:০০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৬