ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের পাশাপাশি পানির অভাবে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। তিন মাস ধরে নলকূপ গুলোতে পানি উঠছিল না। পানির অভাবে কষ্ট পাচ্ছিলেন হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগবাড়ী গ্রামের প্রায় দুই হাজার মানুষ। চৈত্র মাসে এ সংকট আরো বেড়েছে। গ্রামের মানুষের দুর্দশা লাঘবে আমি একটি সাবমার্সিবল টিউবওয়েল স্থাপন করে দিয়েছি।

বুধবার (০৭ এপ্রিল) দুপুরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কথাগুলো বলেন। পানির কষ্টের কথা জানিয়ে সুমন বলেন, জানি না আপনার এলাকার অবস্থা কেমন। পানি না থাকলে অবস্থা কেমন হয় সেটা আমার বাসায় এক সপ্তাহ পানি না থাকায় বুঝেছিলাম।

টিউবওয়েল স্থাপন করার বিষয়টি জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, চৈত্র মাস আসার পর পানির সমস্যা আরো তীব্র হয়েছে। এতে গ্রামটির প্রায় দুই হাজার মানুষ চরম দুর্ভোগে ছিলেন। আমি নিজ উদ্যোগে টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। ১২০ ফুট নিচে গিয়ে পানির লেয়ার পাওয়া গেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ২৬ হাজার টাকা।

নলকূপটি স্থাপন করে দেওয়ার পর এনিয়ে ফেসবুক লাইভ করেছেন সুমন। এ সময় তিনি যেসব এলাকায় পানির সমস্যা রয়েছে, সেই এলাকার সচেতন মানুষদের প্রতি একইভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। করোনার মাঝে বেঁচে থাকলে প্রতিদিন কোন না কোন মানুষের সেবা করতে চান বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১