ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

খালি পেটে গ্রিন টি পানের অপকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীর ও মনকে চাঙা রাখতে চায়ের জুড়ি নেই। তা সে যেকোনো স্বাদের চা-ই হোক না কেন। তবে পছন্দের ভিন্নতায় একেক জনের স্বাদ একেক রকম হয়ে থাকে। যেমন- দুধ চা, রঙ চা, মশলা চা ইত্যাদি। কিন্তু যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের কাছে গ্রিন টির প্রাধান্য সবচেয়ে বেশি। কারণ গ্রিন টি ওজন কমাতে সহায়তা করে।
গ্রিন টিতে রয়েছে অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন এ, বি, বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন। বিশেষজ্ঞরা বলেন, এটি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি ক্যান্সার প্রতিরোধেও এটি সহায়ক। এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণে গ্রিন টি সাহায্য করে।

এক কাপ কফির থেকে এক কাপ গ্রিন টি পান করা বেশি স্বাস্থ্যকর। ২৩০ মিলিগ্রাম গ্রিন টিতে ২০ থেকে ৪৫ মিলিগ্রাম ক্যাফেইন রয়েছে যা সাধারণ চা বা কফির তুলনায় কম।

বিশেষজ্ঞরা বলেন, যেহেতু গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই দিনে ২-৩ কাপ গ্রিন টি খাওয়া যেতে পারে। তবে তার বেশি খাওয়া উচিত নয়। কারণ অতিরিক্ত গ্রিন টি খেলে যে টক্সিন নির্গত হয় তা সরাসরি লিভারে গিয়ে জমা হয়। যেখান থেকে পরবর্তীতে লিভার ড্যামেজের মতো সমস্যা হতে পারে।

অন্যদিকে, খালি পেটে গ্রিন টি পান করলে শরীরে নেতিবাচক প্রভাবও পড়তে পারে। গ্রিন টিতে ট্যানিন রয়েছে, যা পেটে অ্যাসিড বাড়িয়ে তুলতে পারে। ফলে পেট ব্যথা হয়ে থাকে। এছাড়াও খালি পেটে গ্রিন টি খেলে কোষ্ঠকাঠিন্য এবং বমিভাব হতে পারে। চলুন জেনে নেয়া যাক খালি পেটে গ্রিন টি পানের অন্যান্য অপকারিতাগুলো-

>> খালি পেটে গ্রিন টি পান করলে তা সরাসরি রক্তকে প্রভাবিত করে। এতে রক্ত জমাট বাঁধায় কাজ করে যেসব প্রোটিন, সেগুলোর পরিমাণ কমতে থাকে। ফলে রক্ত পাতলা হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।

>> গ্রিন টি পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে। তবে যদি ব্যায়াম না করে গ্রিন টি পান করা হয়, এটি তেমন ভালো কাজে দেয় না। ব্যায়াম এবং গ্রিন টি পান একসঙ্গে চালিয়ে গেলে ওজন কমবে দ্রুত।

>> খাওয়ার পর এবং ঘুমাতে যাওয়ার আগে গ্রিন টি শরীরে উল্টো ক্ষতি ডেকে আনে। আর এ কারণেই সকালে নাস্তার পর কিংবা বিকেলেই গ্রিন টি পান করা উচিত।

>> গ্রিন টি হজমপ্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে। তবে পেপটিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সে আক্রান্ত রোগীদের খালি পেটে গ্রিন টি পান করা উচিত নয়।

>> শরীরে আয়রনের পরিমাণও কমিয়ে দেয় গ্রিন টি। এজন্য রক্তাল্পতায় আক্রান্ত ব্যক্তিদের উচিত গ্রিন টি পান না করা।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

খালি পেটে গ্রিন টি পানের অপকারিতা

আপডেট টাইম : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১