ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

খালি পেটে ফল খাওয়া কি উচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
  • ৪২৫ বার
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত হিতকর। ফলে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। আর এই ফল খাওয়া নিয়ে রয়েছে নানা ধরনের ছোটখাটো কুসংস্কার।
বেশিরভাগ লোক মনে করেন খালি পেটে ফল খাওয়া উচিত নয়। আবার অনেকে মনে করেন আহারের সঙ্গে সঙ্গে ফল খাওয়া উচিত নয়। আসলে চিকিত্সা বিজ্ঞানীদের মতে আহারের আগে বা পরে ফল খাওয়ার সঙ্গে কোনো বিরূপ অবস্থা তৈরি হয় না।
অনেকে ধারণা করেন খালি পেটে ফল খেলে পাকস্থলীতে গিয়ে ফলের মেটাবলিজম বা বিপাকীয় প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয় না। কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। কাঁচা ফল বা পাকা ফল যে কোনো ধরনের ফলই খাওয়া হোক না কেন পাকস্থলীতে ফল কণা প্রবেশের সঙ্গে সঙ্গে পাকস্থলী থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ফলের ক্ষতিকর উপাদান এমনকি জীবাণু পর্যন্ত ধ্বংস করে দেয় এবং যথাযথ মেটাবলিজম শুরু হয়। তাই খালি পেটে ফল খেলে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
তবে যাদের এসিডিটি আছে তাদের খালি পেটে সাইট্রাস জাতীয় বা লেবু জাতীয় ফল না খাওয়াই ভালো। এছাড়া আহারের পর ভরা পেটে ফল খেলেও কোনো ক্ষতি নেই। আহারের আগে বা পরে অথবা খালি পেটে ফল খাওয়া সম্পূর্ণ নিরাপদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

খালি পেটে ফল খাওয়া কি উচিত

আপডেট টাইম : ০৪:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫