ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জাতীয় পরিচয়পত্র সেবার জন্য যেতে হবে উপজেলায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩০৮ বার

কেন্দ্রীয়ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-সংক্রান্ত কোনো সেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় অনুবিভাগ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এ সেবা নিতে হলে উপজেলা নির্বাচন কার্যালয়ে যেতে হবে।

এনআইডি উইংয়ের পরিচালক (অপারেশন) সৈয়দ মুহাম্মদ মুসা বলেন, ”জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবাগুলো নিজ নিজ উপজেলা থেকে নেয়ার নিয়ম। এখন থেকে এ সার্ভিস উপজেলা থেকেই দেয়া হবে। আমার সেবার বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছি।”

নতুন বেতন কাঠামোর জন্য সরকারি চাকরিজীবীদের এনআইডি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। তাদের সুবিধার কথা বিবেচনায় রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনে স্থাপিত জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে কেন্দ্রীয়ভাবে সংশোধনের সুযোগ দেওয়া হয়। তবে এখন সরকারি চাকরিজীবীদের কাজের চাপ অনেকটা কমে গেছে। এ কারণে এনআইডি উইং সংশোধন কার্যক্রম উপজেলা অফিস দিয়ে করতে চাচ্ছে।

এরই ফলে কেন্দ্রীয়ভাবে এনআইডি সেবা বন্ধের নির্দশেনা জারি করেছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দীন। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং স্থানান্তর সংক্রান্ত আবেদন (সরকারি চাকরিজীবীসহ) আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ইসলামিক ফাউন্ডেশন ভবনে অবস্থিত এনআইডি উইংয়ের কার্যালয়ে গ্রহণ করা হবে না। জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সকল সেবা, যেমন নতুন অন্তর্ভুক্তি, সংশোধন, স্থানান্তর, হারানো এবং আঙুলের ছাপ গ্রহণ ইত্যাদি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জাতীয় পরিচয়পত্র সেবার জন্য যেতে হবে উপজেলায়

আপডেট টাইম : ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬