ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ধনাঢ্য পরিবারের মেয়েদের টার্গেট করে ভিন্ন ভিন্ন পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি। একেক সময় একেক পরিচয়। কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। একেক জায়গায় এমন একেক পরিচয় দিতেন পাবনার নাসির উদ্দিন বুলবুল।

অবশেষে এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরাশায়ী হলেন নাসির। সঙ্গে তার সহযোগী মনির হোসেনকেও আটক করেছে পুলিশ।

রোববার সকালে গণভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার বিকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ তার নিজ কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নাসির আসলে একজন প্রতারক। তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। নিজের বিলাসবহুল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পড়তেন। আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন। এমন পোশাক-আশাক ব্যবহার করে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নাসির। এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় তাকে আটক করা হয়।

ডিসি হারুনুর রশিদ আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন নাসির। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আপডেট টাইম : ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১