ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

আজ দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নিলেন মুস্তাফিজরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনার ভ্যাকসিন নেওয়ার কর্মসূচি। প্রথম দিন তামিম ইকবাল, সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটার ভ্যাকসিন নিয়েছেন।

দ্বিতীয় ধাপে আজ শনিবার ভ্যাকসিন নিয়েছেন আরো নয় ক্রিকেটার। তাঁরা হলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, আল আমিন হোসেন ও হাসান মাহমুদ।

আজ সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন ক্রিকেটাররা। এর আগে প্রথমদিন টিকা নেন তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ ও নাসুম হোসেন। ওইদিন ভ্যাকসিন নেন কোচিং স্টাফেরাও।

করোনার টিকা নিচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি : বিসিবি

এদিকে গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে সৈকত ছাড়াও আছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া কোনো চমক নেই।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সফরে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

কদিন আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়। আগের সূচি অনুযায়ী, আগামী ১৩ মার্চ শুরু হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজ। এখন শুরু হবে ২০ মার্চ থেকে। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সূচি বদলালেও আগের ভেন্যুতেই হবে খেলা। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে।

এই ক্রাইস্টচার্চেই সবশেষ নিউজিল্যান্ড সফরে খেলার কথা ছিল বাংলাদেশের। ওই টেস্টের আগে ক্রাইস্টচার্চের একটি মসজিদে হামলা হলে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।

আসন্ন সফরে ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আজ দ্বিতীয় ধাপে ভ্যাকসিন নিলেন মুস্তাফিজরা

আপডেট টাইম : ০৩:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১