ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভারতের ব্যবসায়ীদের সামাজিক ব্যবসার উৎসাহ দিলেন ড. ইউনূস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৭৫ বার

সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে সামাজিক ব্যবসার উদ্যোগ নিতে ভারতের শীর্ষ ব্যবসায়ীদের উৎসাহ দিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার মুম্বাইয়ে দিনব্যাপী এক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন ড. ইউনূস।

ভারতের সামাজিক সমস্যা নিয়ন্ত্রণে সামাজিক ব্যবসার প্রসার নিয়ে সম্মেলনে কথা বলেন তিনি। ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টাটা, বোস্টন কনসাল্টিং গ্রুপ, মাহিন্দ্রা, ইয়েস ব্যাংক, জেপি মর্গান, গুগলসহ ভারতের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ভারতে সামাজিক ব্যবসা প্রসারে কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে বিষয়ে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা তহবিল সামাজিক ব্যবসায় অর্থায়নের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে আর্থ-সামাজিক সমস্যা স্থায়ী সম্ভব।ভরতের যেসব ব্যবসায়ী সামাজিক ব্যবসার ধারণা নিয়ে কাজ করছেন তাঁদের উৎসাহ দেন ড. ইউনূস।

ভারতের ইউনূস সোশ্যাল বিজনেস এই সম্মেলনের আয়োজন করে। ভারতের সমাজকল্যাণ, দারিদ্র্য দূরীকরণ ও নারীবিষয়কমন্ত্রী পঙ্কজ মুণ্ডে সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি সামাজিক ব্যবসার প্রসার দেখতে বাংলাদেশ সফরে আসার আগ্রহ ব্যক্ত করেছেন বলে ইউনূস সেন্টারের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভারতের কর্ণাটকের হুবালিতে ৬-৭ ফেব্রুয়ারি বার্ষিক ‘উন্নয়ন সংলাপ’ আয়োজন করে দেশপাণ্ডে ফাউন্ডেশন। এতে প্রধান আলোচক হিসেবে যোগ দিতে ভারতে যান ড. ইউনূস। এই সম্মেলনে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

এই সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে মুম্বাইয়ে পৌঁছালে ড. ইউনূসকে অভ্যর্থনা জানান শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের রাজ্য অর্থ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দীপক বসন্ত কে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভারতের ব্যবসায়ীদের সামাজিক ব্যবসার উৎসাহ দিলেন ড. ইউনূস

আপডেট টাইম : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০১৬